অবশেষে চিকিৎসা জগতে বিস্ময়—টাইপ–১ ডায়াবেটিসের স্থায়ী সমাধান!

অবশেষে চিকিৎসা জগতে বিস্ময়—টাইপ–১ ডায়াবেটিসের স্থায়ী সমাধান!






টাইপ ১ ডায়াবেটিস বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে বেশি দেখা যায়। একারণে টাইপ ১ ডায়াবেটিসকে পূর্বে ‘জুভেনাইল ডায়াবেটিস’ বা কৈশোরকালীন ডায়াবেটিস বলা হতো। তবে যেকোনো বয়সেই কোনো ব্যক্তির এই রোগ হতে পারে।




ডায়াবেটিস অর্থ আমরা সচরাচর যেটিকে বুঝি তা মূলত টাইপ ২ ডায়াবেটিস। ডায়াবেটিসে আক্রান্ত মোট রোগীর মাত্র ৫-১০ শতাংশ টাইপ ১ ডায়াবেটিসে ভোগেন।




আমাদের শরীরে ‘ইনসুলিন’ নামে একটি প্রকার হরমোন তৈরি হয়। ইনসুলিন রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শরীরে এ হরমোন যথেষ্ট পরিমাণে তৈরি হয় না। ফলে রক্তে সুগারের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়।




এখনো পর্যন্ত টাইপ ১ ডায়াবেটিস প্রতিরোধের কোনো উপায় আবিষ্কৃত হয়নি। তবে রক্তের সুগার নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত ডাক্তারের চেকআপের মাধ্যমে সহজেই রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।




উল্লেখ্য, বয়স অথবা অতিরিক্ত ওজনের সাথে টাইপ ১ ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই। এগুলোর সাথে টাইপ ২ ডায়াবেটিসের সংযোগ রয়েছে। তাই অনেক ক্ষত্রে শুধুমাত্র সুস্থ জীবনধারা মেনে চলার মাধ্যমে টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব হলেও, টাইপ ১ ডায়াবেটিস রোগীদের সুস্থ জীবনধারার পাশাপাশি ইনসুলিনও নিতে হয়।




পরিচ্ছেদসমূহ




১ টাইপ ১ ডায়াবেটিসের উপসর্গ


২ টাইপ ১ ডায়াবেটিসের পরীক্ষা-নিরীক্ষা


৩ টাইপ ১ ডায়াবেটিস রোগীদের যা জানা জরুরি


৩.১ ডায়াবেটিস নরমাল কত পয়েন্ট


৩.২ রক্তের সুগার কখন মাপবেন


৩.৩ রক্তের সুগার পরিমাপ করার পদ্ধতি


৪ টাইপ ১ ডায়াবেটিসের চিকিৎসা


৪.১ ইনসুলিন যেভাবে নিবেন


৪.২ রক্তে সুগার কমে যাওয়ার লক্ষণ ও করণীয়


৫ নিয়মিত চেকআপ ও পরীক্ষা-নিরীক্ষা


৫.১ প্রতি ৬ মাসের পরীক্ষা


৫.২ বাৎসরিক পরীক্ষা


৬ চিকিৎসায় পরিবর্তন


৬.১ হানিমুন পিরিয়ড


৬.২ দৈহিক পরিবর্তন


টাইপ ১ ডায়াবেটিসের উপসর্গ


টাইপ ১ ডায়াবেটিসের উপসর্গগুলো তুলনামূলকভাবে দ্রুত দেখা দেয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এসব লক্ষণ খুব তাড়াতাড়ি প্রকাশ পায়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে—




অতিরিক্ত তৃষ্ণা


স্বাভাবিকের তুলনায় ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষত রাতের বেলায়


অতিরিক্ত ক্লান্তি অনুভব করা


চেষ্টা ছাড়াই ওজন কমে যাওয়া


বারবার ছত্রাকের সংক্রমণ (Thrush) দেখা দেওয়া


দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া


কাটা-ছেঁড়া বা অন্যান্য ক্ষত শুকাতে দেরি হওয়া


নিঃশ্বাসের সময়ে ফলের মতো গন্ধ হওয়া


টাইপ ১ ডায়াবেটিসের পরীক্ষা-নিরীক্ষা


ডায়াবেটিস শনাক্ত করার দুই ধরনের পরীক্ষা আছে—রক্ত পরীক্ষা ও প্রস্রাব পরীক্ষা। এগুলোর মাধ্যমে প্রস্রাবে বা রক্তে কতটুকু সুগার আছে তা দেখা হয়। ডায়াবেটিস শনাক্ত করার জন্য ডাক্তার আপনাকে এ দুটি পরীক্ষার যেকোনো একটি বা দুটি পরীক্ষাই করানোর পরামর্শ দিতে পারেন।পরীক্ষায় ডায়াবেটিস ধরা পড়লে টাইপ ১ ডায়াবেটিসের অবস্থা মূল্যায়নের উদ্দেশ্যে ডাক্তার আপনাকে পরবর্তীতে আরও কিছু পরীক্ষা দিতে পারেন। যেমন—




অটোঅ্যান্টিবডি পরীক্ষা: অটোঅ্যান্টিবডি হলো আমাদের শরীরে তৈরি হওয়া এমন এক ধরনের অ্যান্টিবডি যা দেহের নিজস্ব কোষগুলোকেই আক্রমণ করে। সাধারণত টাইপ ১ ডায়াবেটিস হলে রক্তে এ ধরনের বিশেষ অটোঅ্যান্টিবডি পাওয়া যায়।


কিটোন বডি পরীক্ষা: এই পরীক্ষার মাধ্যমে প্রস্রাবে কিটোন বডি নামক রাসায়নিক পদার্থের উপস্থিতি পরীক্ষা করা হয়। শরীরে মজুত চর্বি বা ফ্যাট ভেঙ্গে কিটোন বডি তৈরি হয়। প্রস্রাবে কিটোন বডির উপস্থিতি টাইপ ১ ডায়াবেটিস নির্দেশ করে।


টাইপ ১ ডায়াবেটিস শনাক্ত হলে তা নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন। এজন্য নিয়মিত রক্তে সুগারের মাত্রা পরিমাপ করতে হবে এবং সেই অনুযায়ী ইনসুলিন নিতে হবে। ডাক্তারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন।




টাইপ ১ ডায়াবেটিস রোগীদের যা জানা জরুরি


ডায়াবেটিস নরমাল কত পয়েন্ট


ডায়াবেটিসে আক্রান্ত রোগীর রক্তে সুগারের স্বাভাবিক মাত্রা কত পয়েন্টে থাকা উচিত তা ডাক্তারের কাছ থেকে জেনে নিতে হবে। আপনার ব্লাড সুগার লেভেল অন্যদের থেকে ভিন্ন হলেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে ডাক্তার পরামর্শ অনুযায়ী সুগারের লেভেল নিয়ন্ত্রিত থাকাই যথেষ্ট।




গ্লুকোমিটারের সাহায্যে রক্তের সুগার পরিমাপ করলে সাধারণত নিচের পয়েন্টগুলোকে আদর্শ ধরা হয়। ‘পয়েন্ট’ বলতে মিলিমোল/লিটার (mmol/l) এককটি বোঝানো হয়েছে।




খাওয়ার আগে ৪ থেকে ৭ পয়েন্ট


খাওয়ার ২ ঘন্টা পরে ৮ থেকে ৯ পয়েন্ট


ঘুমানোর আগে ৬ থেকে ১০ পয়েন্ট


রক্তের সুগারের মাত্রা তথা ডায়াবেটিসের মাত্রা যদি রোগীর জন্য আদর্শ পয়েন্টের চেয়ে বেড়ে যায় তখন সেই অবস্থাকে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। অন্যদিকে এই মাত্রা যদি রোগীর জন্য নির্ধারিত আদর্শ পয়েন্টের চেয়ে কমে যায় তখন তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়।




আপনার রক্তের সুগারের পরিমাণ বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে। যেমন—




মানসিক চাপ


অসুস্থতা বা কোনো ইনফেকশন


একেবারেই শারীরিক পরিশ্রম না করা অথবা অতিরিক্ত ব্যায়াম করা


বিভিন্ন ধরনের ব্যথা


মাসিক বা পিরিয়ড


মদ পান করা


রক্তের সুগার কখন মাপবেন


প্রতিদিন নিচের সময়গুলোতে রক্তের সুগারের লেভেল মাপা উচিত—




সকালের নাস্তার আগে


খাওয়ার ২-৩ ঘন্টা পরে


ব্যায়াম করার পূর্বে, মাঝখানে বিরতি চলাকালে ও ব্যায়ামের পরে


ঘুমাতে যাওয়ার আগে


এভাবে নিয়মিত ব্লাড সুগার পরিমাপ করলে সুগারের লেভেল কীভাবে খাবার ও ব্যায়ামের প্রভাবে ওঠানামা করে তা বোঝা যাবে। এর ফলে ব্লাড সুগার একটি স্থিতিশীল মাত্রায় রেখে নিয়ন্ত্রণ করা সহজ হবে।




তবে ডায়াবেটিস যদি একেবারেই অনিয়ন্ত্রিত থাকে অথবা রোগী অন্য কোনো অসুখে (যেমন: জ্বর, নিউমোনিয়া বা ডায়রিয়া) আক্রান্ত হয়, তাহলে আরও ঘন ঘন ব্লাড সুগার পরিমাপ করতে হবে। বিশেষত হাইপোগ্লাইসেমিয়ার কোনো উপসর্গ দেখা গেলে যত তাড়াতাড়ি সম্ভব রক্তের সুগার পরিমাপ করে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।




রক্তের সুগার পরিমাপ করার পদ্ধতি


একটি গ্লুকোমিটার বা ডায়াবেটিস টেস্টিং কিটের সাহায্যে বাড়িতেই রক্তের সুগার কত পয়েন্ট তা নির্ণয় করা যায়। এক্ষেত্রে একটি সূক্ষ্ম সুঁইয়ের মত যন্ত্রের সাহায্যে আঙুলের ডগায় খোঁচা দেয়া হয়। রক্ত বেরিয়ে আসলে টেস্টিং স্ট্রিপে এক ফোঁটা রক্ত নিয়ে তা মিটারে ঢুকিয়ে সুগার পরীক্ষা করা হয়।




ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত রক্তের সুগার পরিমাপ করা অত্যন্ত জরুরি। নিয়মিত সুগারের লেভেল পর্যবেক্ষণে রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হবে। ডায়াবেটিসের বিভিন্ন স্বাস্থ্য জটিলতা এড়াতে রক্তের সুগার মাপার যন্ত্রটি সবসময় হাতের কাছে রাখা গুরুত্বপূর্ণ।হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে আরও জানতে আমাদের হাইপোগ্লাইসেমিয়া আর্টিকেলটি পড়ুন।




ডায়াবেটিস রোগীর গাড়ী চালানোর ব্যাপারে বিশেষ সতর্কতা




ডায়াবেটিস রোগীর যদি পেশাগত কারণে কিংবা নিত্যদিনের যাতায়াতে গাড়ি (যেমন: সিএনজি, মোটরগাড়ি, পিকআপ, বাস ও ট্রাক) চালাতে হয়, তাহলে নিচের ৩টি বিষয় নিশ্চিত করা উচিত—




গাড়ী চালানোর পূর্বের ২ ঘন্টার মধ্যে ব্লাড সুগারের লেভেল পরিমাপ করা


দীর্ঘ সময় ধরে গাড়ি চালালে ২ ঘন্টা পর পর ব্লাড সুগারের লেভেল পরিমাপ করা


যাত্রা শুরু করার সময়ে চিনিযুক্ত হালকা নাস্তা এবং কলা বা আটার রুটির মতো শর্করা জাতীয় খাবার সাথে রাখা


চলন্ত অবস্থায় যদি মনে হয় সুগারের মাত্রা কমে ‘হাইপো’ হয়ে গিয়েছে তাহলে—




নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে ফেলতে হবে


চাবি সরিয়ে নিয়ে গাড়ি বন্ধ করে রাখতে হবে


চালকের আসন থেকে সরে যেতে হবে


ব্লাড সুগারের লেভেল মাপতে হবে। যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে থাকে তাহলে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে


স্বাভাবিক বোধ করার পরে অন্তত ৪৫ মিনিট পর্যন্ত গাড়ি চালানো যাবে না


নিয়মিত চেকআপ ও পরীক্ষা-নিরীক্ষা


ডায়াবেটিস ধরা পড়ার পরে নিয়মিত ডাক্তারের ফলো-আপে থাকতে হবে। কোনো প্রশ্ন থাকলে তা ডাক্তারের কাছ থেকে নিঃসংকোচে জেনে নিতে হবে।




ডায়াবেটিসের চেকআপে এমন কিছু পরীক্ষা রয়েছে যেগুলো ৬ মাস পরপর করানোর প্রয়োজন হয়। আবার কিছু পরীক্ষা আছে যেগুলো বছরে একবার করালেই হয়।




প্রতি ৬ মাসের পরীক্ষা


এই পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে রক্ত ও প্রস্রাবের পরীক্ষা। ডায়াবেটিস কতটুকু নিয়ন্ত্রণে আছে তা জানার জন্য এসব পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়।




সাধারণত ৬ মাস পরপর এসব পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হলেও যাদের নতুন করে টাইপ ১ ডায়াবেটিস শনাক্ত হয়েছে তাদের ক্ষেত্রে এসব পরীক্ষা আরও ঘন ঘন করাতে হতে পারে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে—




এইচবিএওয়ানসি পরীক্ষা (HbA1C Test): বিগত ২-৩ মাসে ব্লাড সুগার লেভেলের নিয়ন্ত্রণ কেমন ছিল তা জানার জন্য পরীক্ষাটি করানো হয়।


কোলেস্টেরল (Cholesterol) পরীক্ষা: রক্তে চর্বির পরিমাণ জানার জন্য এই পরীক্ষাটি করানো হয়।


কিডনির পরীক্ষা (Kidney Function Tests): কিডনি সঠিকভাবে কাজ করছে কি না দেখার জন্য এই পরীক্ষা করানো হয়।


ইউরিনারি অ্যালবুমিন (Urinary Albumin): প্রস্রাবে অ্যালবুমিন নামক প্রোটিনের পরিমাণ দেখার জন্য পরীক্ষাটি করানো হয়।


এছাড়া রোগীর ওজন ও রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কি না সেটাও পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষার রিপোর্ট দেখানোর সুযোগে বাড়িতে গ্লুকোমিটারে মাপা সুগারের লেভেলের ব্যাপারেও ডাক্তারের সাথে আলোচনা করে নিতে পারেন।




বাৎসরিক পরীক্ষা


চোখ পরীক্ষা




বছরে একবার চোখ পরীক্ষা করানো উচিত। এই পরীক্ষায় চোখের পেছনের অংশের একটি ছবি নেয়া হবে এবং ডায়াবেটিসের কারণে চোখে কোনো পরিবর্তন হয়েছে কি না তা পরীক্ষা করে দেখা হবে।




এটি সাধারণ দৃষ্টিশক্তির পরীক্ষার চেয়ে আলাদা। কারণ এই পরীক্ষার মাধ্যমে আপনার চশমা প্রয়োজন কি না সেটি পরীক্ষা করা হয় না।




পায়ের পাতার পরীক্ষা




এক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেগুলো হলো—




পায়ের পাতা অবশ হয়ে আসছে কি না


পায়ে নতুন করে কড়া পড়ছে কি না


পায়ের কোনো অংশে নতুন করে ইনফেকশন বা ঘা হয়েছে কি না


এই সমস্যাগুলোর কোনোটি দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।




চিকিৎসায় পরিবর্তন


টাইপ ১ ডায়াবেটিস সনাক্ত হলে রোগীকে সাধারণত নির্দিষ্ট সময়ে প্রতি বেলার খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই সাথে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডোজের ইনসুলিন নিতে হয়।




সময়ের সাথে কেউ কেউ ডায়াবেটিসের ওপর ভালো নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে নিজস্ব জীবনধারার সাথে মিল রেখে চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা যেতে পারে। যার ফলে রোগী নিজের সুবিধামতো সময়ে আহার এবং সেই অনুযায়ী ইনসুলিন নিতে পারে। তবে চিকিৎসায় কোনো পরিবর্তন আনার পূর্বে ডাক্তারের সাথে আলোচনা করে নিতে হবে।




হানিমুন পিরিয়ড


ডায়াবেটিস সনাক্ত হওয়ার বছরখানেক পর্যন্ত শরীরে কিছুটা ইনসুলিন তৈরি হতে পারে। এই সময়কে ‘হানিমুন পিরিয়ড’ বলা হয়। এই সময়কাল পার হয়ে গেলে রক্তের সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।




দৈহিক পরিবর্তন


বয়স বাড়ার সাথে সাথে অথবা শরীরে বিভিন্ন পরিবর্তন আসার কারণে ডায়াবেটিসের চিকিৎসায় কিছু পরিবর্তন আসতে পারে। এসব দৈহিক পরিবর্তনের মধ্যে রয়েছে—




ওজন কমে অথবা বেড়ে যাওয়া


শারীরিক কোনো অসুস্থতা


অসুস্থ হয়ে পড়া


পিরিয়ড বা মাসিক


গর্ভাবস্থা


মাসিক বন্ধ হয়ে যাওয়া (মেনোপজ)


মানসিক চাপ


অন্যান্য ঔষধের প্রভাব✅✅✅

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

রাগ ভাঙ্গাতে, বারবার চেষ্টা চালাচ্ছিলো প্রেমিক। লা 'থি দিলেন প্রেমিকা।অত:পর বোরকা...See more

স্কুল থেকে ফেরার পর মেয়ের ড্রেস খু"লতে যাচ্ছিল, হঠাৎ শার্টের পকেটে হাত দিতে...

রাগ ভাঙ্গাতে, বারবার চেষ্টা চালাচ্ছিলো প্রেমিক। লা 'থি দিলেন প্রেমিকা।অত:পর বোরকা...See more