চাঁদ দেখা গেলে কাল ঈদ, যে সম্ভাবনা সবচেয়ে বেশি..See more
চাঁদ দেখা গেলে কাল ঈদ, যে সম্ভাবনা সবচেয়ে বেশি.
চাঁদ দেখা গেলে কাল ঈদ, যে সম্ভাবনা সবচেয়ে বেশি..
পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বৈঠক বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, এদিন চাঁদ মাত্র ৫৪ সেকেন্ড দিগন্তে অবস্থান করবে। সে হিসাবে ৩০ রোজা পালিত হতে পারে। এর ফলে আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে প্রায় এক ঘণ্টা সময় ধরে চাঁদ দেখা যেতে পারে।
আগামী শুক্র ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, দুই সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হচ্ছে। এই ধারা আগামী সপ্তাহেও থাকবে।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আরো জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই বলয়ের কারণে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামী শনিবার পর্যন্ত আবহাওয়া একই থাকতে পারে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment